Course details

Explore comprehensive course materials and learning objectives designed for your growth.

Course details

নবম শ্রেণি — সাধারণ গণিত (পূর্ণাঙ্গ কোর্স)

ব্যাচ ০১ — সকাল

ব্যাচ ০১ — সকাল

About the course

সকালের ব্যাচের ক্লাস হয় শনি, সোম ও বুধবার — সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিটি ক্লাস লাইভ, আর ক্লাস শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যেই রেকর্ডিং আপলোড হয়ে যায়। কোনো দিন মিস হলে পিছিয়ে পড়ার ভয় নেই। প্রতিটি অধ্যায় শুরু হয় ধারণা দিয়ে — সূত্র মুখস্থ করানোর আগে সূত্রটা কোথা থেকে এল তা দেখানো হয়। এরপর ক্লাসেই বোর্ড প্যাটার্নের সৃজনশীল প্রশ্ন সমাধান করা হয়, যাতে শেখা আর পরীক্ষার মধ্যে দূরত্ব না থাকে। প্রতি সপ্তাহে একটি করে অনুশীলনী শিট দেওয়া হয় এবং অধ্যায় শেষে একটি করে পরীক্ষা নেওয়া হয়। খাতা দেখে ভুলের ধরন ধরিয়ে দেওয়া হয় — শুধু নম্বর নয়। এই ব্যাচটি ক্রমানুসারে চলে: আগের অধ্যায় শেষ না করলে পরেরটি খুলবে না। ফলে ভিত্তি দুর্বল রেখে সামনে এগোনোর সুযোগ নেই। আসন সংখ্যা ৬০। ভর্তি চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত, ক্লাস চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

In this course you will be able to

যেকোনো বীজগাণিতিক রাশি ধাপে ধাপে সরল করতে পারবে
জ্যামিতির উপপাদ্য নিজে প্রমাণ করতে পারবে
বোর্ড প্রশ্নের সৃজনশীল অংশ সময়মতো শেষ করতে পারবে
লগারিদমের সূত্র প্রয়োগ করে জটিল হিসাব দ্রুত করতে পারবে
ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে উচ্চতা ও দূরত্বের সমস্যা সমাধান করতে পারবে
উপাত্ত থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করে ব্যাখ্যা করতে পারবে
বৃত্তসংক্রান্ত উপপাদ্য বাস্তব সমস্যায় প্রয়োগ করতে পারবে

Prerequisite

অষ্টম শ্রেণির গণিত
চার মৌলিক গাণিতিক প্রক্রিয়ায় দক্ষতা
ভগ্নাংশ ও দশমিক সংখ্যার স্পষ্ট ধারণা

Topics covered

বাস্তব সংখ্যাসেট ও ফাংশনবীজগাণিতিক রাশিসূচক ও লগারিদমএক চলকবিশিষ্ট সমীকরণরেখা, কোণ ও ত্রিভুজবৃত্তত্রিকোণমিতিপরিমিতিপরিসংখ্যান
Bikiron Academy logo Bikiron Academy

Bikiron Academy is an online school for students across Bangladesh. We run live and recorded courses for Classes 6 to 12, university and medical admission preparation, IELTS, and job-ready professional skills. Every course is taught by a postgraduate instructor with real classroom experience, every chapter closes with a graded assessment, and every question posted in a course is answered in writing by the teacher who taught the lesson. Classes work on mobile data, recordings stay available for a full year, and the fees are about a third of what a Dhaka coaching centre charges.

Quick Links

Get in touch

Copyright & design by LessonQ LessonQ - 2026